শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্দুল মজিদবরিশালের গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস ফকিরের বাবা ও কসবা কৃষক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মজিদ ফকির (৮০) গতকাল শনিবার সকালে বড় কসবা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।হরিপ্রসন্ন সাহা কুমিল্লার লাকসাম উপজেলার মুদ্রণ ব্যবসায়ী ও শ্রীশ্রী লক্ষ্মীগোবিন্দ বিগ্রহ এস্টেটের সেবায়েত হরিপ্রসন্ন সাহা (১১০) গতকাল শনিবার নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে লাকসাম কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর মরদেহ সৎকার করা হয়। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।আবদুল হাই সরদারজাতীয় পার্টির সাবেক সাংসদ অ্যাডভোকেট স ম সালাউদ্দিন আহম্মদের বাবা আবদুল হাই সরদার গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় সাতক্ষীরা জেলা শহরের শহীদ কাজল সরণির নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।