শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহানা বেগমপ্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক মো. সারোয়ারুল আলমের মা মোসাম্মৎ শাহানা বেগম গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। শাহানা বেগমের স্বামী মৃত আবদুল মজিদ ব্যাংক কর্মকর্তা ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দিনাজপুর অফিস।স্বপন কুমার দাসবাগেরহাট শহরের লঞ্চঘাট এলাকার স্বপন কুমার দাস (৩৬) গতকাল রোববার সকালে বাগেরহাটের সদর হাসপাতালে পরলোকগমন করেছেন। বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁকে দাহ করা হয়। তিনি বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল সর্দারের ছোট ভাই। বাগেরহাট প্রতিনিধি।আবদুর রহমানতুলা উন্নয়ন বোর্ডের কটন ইউনিটের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদর ছয়আনি পাড়ার আবদুর রহমান (৮৫) গত শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে দরগা পাড়া কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।