শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালাল আহমেদভোলা প্রেসক্লাবের সহ-সম্পাদক ও চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি হারুন উর রশিদের বাবা মো. জালাল আহমেদ (৭০) গতকাল সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রাতে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। ভোলা প্রতিনিধি।শাহ আলমবাংলাদেশ টেলিভিশনের সংগীতশিল্পী ও শিশু একাডেমীর সংগীত বিভাগের প্রশিক্ষক শাহ আলম (৬৫) গত রোববার পটুয়াখালীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে জানাজা শেষে তাঁকে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। পটুয়াখালী অফিস।মনোষা বালা দেবীসিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি অজামিল চন্দ্র নাথের মা মনোষা বালা দেবী (৮৮) গত রোববার উপজেলার ধারাবহর গ্রামের নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার তাঁকে দাহ করা হয়। সিলেট প্রতিনিধি।