শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবিনা ইয়াসমিনতরুণ নাট্যকর্মী সাবিনা ইয়াসমিন গত ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কলাম্বিয়ায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। আজ বৃহস্পতিবার সকালে তাঁর লাশ বিমানযোগে ঢাকায় পৌঁছবে। ঢাকার মানিকদীতে নিজ বাসভবনে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে তাঁর মরদেহ আজিমপুর গোরস্থানে দাফন করা হবে। আগামী ১২ জানুয়ারি বিকেল চারটায় রাজধানীর শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। সাবিনা ইয়াসমিন থিয়েটার সেন্টার ও ঢাকা থিয়েটারের মঞ্চকর্মী ছিলেন। বিজ্ঞপ্তি।বিলকিস বেগম ঢাকার দোহার থানার শাইনপুকুরের বাসিন্দা বিলকিস বেগম (৮৫) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।নাজমূল হকপঞ্চগড় জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমূল হক (৭০) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর লাশ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। পঞ্চগড় প্রতিনিধি।শওকত আলী মৃধাবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের ব্যবসায়ী শওকত আলী মৃধা (৮০) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁর লাশ কায়েতপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।