শোক
সৈয়দ গোলাম জিলানীএশিয়ান ডেভেলপমেন্ট করপোরেশনের চেয়ারম্যান ও মাদার তেরেসা শান্তি মিশনের প্রধান সৈয়দ গোলাম জিলানী (৬৩) গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি একমাত্র ছেলে সৈয়দ গোলাম দস্তগীর ও স্ত্রী মাফরোজা বেগমকে রেখে গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজ ৭ জানুয়ারি বাদ আসর উত্তরার বাসভবনে (বাসা-১৫, রোড-৩৫, সেক্টর-৭) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। নূরুল ইসলামগাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম মাস্টার (৭০) গতকাল বৃহস্পতিবার তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গাজীপুর-৩ আসনের সাংসদ রহমত আলী ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।