শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডা. ফরিদা হকবিশিষ্ট আইনজীবী রফিক-উল হকের স্ত্রী ডা. ফরিদা হক অসুস্থতাজনিত কারণে গতকাল শুক্রবার ভোরে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ছেলে ফাহিমুল হকসহ এক নাতনি রেখে গেছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জুমা জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। পেশাগত জীবনে তিনি একজন মাইক্রোবায়োলজিস্ট ও চিকিৎসক ছিলেন। পাবলিক হেলথের পরিচালক হিসেবে ১৯৯০ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। ফরিদা হকের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ফরিদা হকের মৃত্যুতে দেশে এক বিরাট শূন্যতার সৃষ্টি হলো। বিজ্ঞপ্তি।রফিকুল আহসানঢাকার সবুজবাগ থানার মাণ্ডার মুক্তিযোদ্ধা রফিকুল আহসান জাহাঙ্গীর (৫৯) গত ৪ জানুয়ারি অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিনই জানাজা শেষে রাজধানীর মুগদা কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।কফিলউদ্দিন মাহমুদসাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা কফিলউদ্দিন মাহমুদ (৮৪) গতকাল শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ শনিবার ফেনীর দক্ষিণ ধরমপুরে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।সিরাজুল হুদাবর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দ সিরাজুল হুদা (৭৪) গত বৃহস্পতিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে বাজিতপুরের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।