শোক
মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরমুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, চাঁদপুর উপজেলা আওয়ামী লীগের নেতা এবং আশিকাটি ও কল্যাণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ইন্তেকাল করেছেন (ইন্না...লিল্লাহি রাজিউন)। গতকাল শনিবার সবুজবাগ থানার পূর্ব মাদারটেক নিজ বাড়িতে ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। হুমায়ুন কবির স্বাধীনতাযুদ্ধের শহীদ ইব্রাহীম বিএবিটির বড় ছেলে এবং দুই মুক্তিযোদ্ধা শাহজাহান কবির বীর প্রতীক ও সামছুল কবিরের বড় ভাই। তিনি বার্তা সংস্থা ফোকাস বাংলা নিউজের ব্যবস্থাপনা সম্পাদক ইয়াসিন কবীর জয়ের বাবা। ঢাকা ও চাঁদপুরে তিন দফা জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বিজ্ঞপ্তি।মজিবুর রহমানব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ভূঁইয়া (৬৮) গত শুক্রবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিনই জানাজা শেষে জিনোদপুরের হুরুয়া গ্রামে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। ফিরোজা বেগমঝালকাঠি-১ আসনের সাংসদ বজলুল হকের মা ফিরোজা বেগম (৮৭) গতকাল শনিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আগামীকাল সোমবার ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ঝালকাঠি প্রতিনিধি।হানিফ খানঝালকাঠি জেলা বিএনপির সহসভাপতি মো. হানিফ খান (৬৫) গত শুক্রবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে তাঁর লাশ সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঝালকাঠি প্রতিনিধি।