শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনিছুল হক চৌধুরীআওয়ামী লীগের প্রবীণ নেতা আনিছুল হক চৌধুরী (৮৮) গতকাল সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় জানাজা শেষে তাঁকে বদরগঞ্জ উপজেলার চৌধুরীপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিখোদেজা বেগমরাজশাহীর বাগমারার বাসিন্দা খোদেজা বেগম (৬২) গতকাল সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদের মা। রাজশাহী অফিসরমেন্দ্র কুমার মজুমদারকুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি ও মুক্তিযোদ্ধা রমেন্দ্র কুমার মজুমদার (৭৭) গত ৮ জানুয়ারি শহরের তালপুকুরপাড়ের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার শহরের ঠাকুরপাড়া শ্মশানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাতারা মিয়ানেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি মো. তারা মিয়া (৪২) গত রোববার উত্তর দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল সোমবার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি