শোক
গোলাম রাব্বানীজয়পুরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ গোলাম রাব্বানী গত সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। জয়পুরহাট পৌর নির্বাচনে বিএনপিসমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারকাজ চালানোর সময় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।অপর এক শোকবার্তায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, গোলাম রাব্বানীর মৃত্যুতে জয়পুরহাট জেলা বিএনপির রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো। নিজস্ব প্রতিবেদক।জালাল উদ্দিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঘাইর গ্রামের সমাজসেবক হাজি মো. জালাল উদ্দিন (৮১) গত সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি এম কবীর হোসেনের বাবা। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।মো. সেকান্দর আলমচট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. সেকান্দর আলম (৬৫) গতকাল মঙ্গলবার সকালে চান্দগাঁওয়ের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না ইল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও জামাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চান্দগাঁও নাজির বাড়ি মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।