শোক
হাসিনা রহমানদিনাজপুরের সাবেক সাংসদ হাসিনা রহমান গত ২৭ ডিসেম্বর ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মরহুমা দিনাজপুর মহিলা সমিতির সভানেত্রী এবং দিনাজপুর ডায়াবেটিক হাসপাতাল, অরবিন্দু শিশু হাসপাতাল, দিনাজপুর চক্ষু হাসপাতাল, পল্লীশ্রী ও বহুমুখী নারী উন্নয়ন সমিতির আজীবন সদস্য ছিলেন। হাসিনা রহমান দিনাজপুরের ঘুঘুডাঙ্গার জমিদার মরহুম সিরাজ উদ্দিনের নাতনি ও মুন্সীপাড়ার মরহুম আমিনুর রহমানের স্ত্রী। পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।কফিলউদ্দিন মাহ্মুদতত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা কফিলউদ্দিন মাহ্মুদ ৭ জানুয়ারি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার বাদ মাগরিব মরহুমের ধানমন্ডির বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের শরিক হওয়ার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল্লাহিল বাকীমুক্তিযোদ্ধা ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল্লাহিল বাকী (৭৬) গত বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ক্যানসারসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তিনি সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদারের স্বামী। তথ্য বিবরণী।মো. হাবিবুর রহমানবাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান গতকাল বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। শিল্প মন্ত্রণালয়ে এক সভায় যোগদান করতে এসে তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুতে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গভীর শোক প্রকাশ করেছেন। তথ্য বিবরণী।ভানুরঞ্জন সরকারসুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নম্বর বাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুরঞ্জন সরকার (৫৬) গত বুধবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাছিরপুর শ্মশানে তাঁকে দাহ করা হয়। সুনামগঞ্জ প্রতিনিধি।