শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ ইকবাল রিজভীজাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য ও দ্য গুড মর্নিং-এর সহযোগী সম্পাদক সৈয়দ ইকবাল রিজভী আর নেই। তিনি গতকাল শনিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।শেখ আব্দুস সাত্তারবাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সাত্তার (৫৩) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আসর জানাজা শেষে তাঁর লাশ যাত্রাপুর মসজিদ চত্বরে দাফন করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি।