শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মফিজুর রহমানঢাকা মহানগর ৯৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মজুমদার (৪০) গতকাল রোববার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।মো. আতিয়ার রহমান শিক্ষানুরাগী, প্রকৌশলী মো. আতিয়ার রহমান মণ্ডল (৭৮) গত শনিবার সন্ধ্যায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার গোয়ালন্দের শাহাজদ্দীন মণ্ডল উচ্চবিদ্যালয় মাঠ এবং ফরিদপুর শহরের আলীপুরের বাড়িতে জানাজা শেষে তাঁকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।কছিরন নেছাচুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার বাসিন্দা কছিরন নেছা (১২০) গতকাল নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে জান্নাতুল মাওলা কবর স্থানে দাফন করা হয়েছে। আগামী ২২ জানুয়ারি বাদ আসর কোর্টপাড়ার বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।নুর মোহাম্মদ সরদারবাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (টিঅ্যান্ডটি) বরিশাল বিভাগীয় উপসহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ সরদার (৫৭) গত শনিবার রাতে গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।