শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সাহেব আলীমুক্তিযোদ্ধা ও বাগেরহাট সদর হাসপাতালের সাবেক শল্য চিকিৎসক সাহেব আলী (৮০) গতকাল সোমবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর শহরের স্বাধীনতা উদ্যানে জানাজা শেষে তাঁর মরদেহ মুক্তিযোদ্ধা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বাগেরহাট প্রতিনিধি।মুক্তিযোদ্ধা দেলওয়ার হোসেনমুক্তিযোদ্ধা ও গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কুঞ্জমহিপুর গ্রামের বাসিন্দা দেলওয়ার হোসেন (৫৯) গতকাল সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। গাইবান্ধা প্রতিনিধি।