শোক
আবদুল মান্নানজয়পুরহাটের কা-লাই উপজেলার মুক্তিযোদ্ধা আবদুল মান্নান সরকার (৫৮) গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বিকেলে কালাই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর লাশ গ্রামের বাড়ি উপজেলার বামনগ্রামে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিগাজী মেজবাউদ্দিন সাবেক সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা গাজী মেজবাউদ্দিন (৬৬) গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন মেয়ে ও দুই ছেলে রেখে যান। গতকাল চট্টগ্রাম ও নোয়াখালীর সোনাইমুড়ীতে তিন দফা জানাজা শেষে তাঁকে সোনাইমুড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।