শোক
মো. সুমেল হোসেনরাজধানীর দক্ষিণ কমলাপুরের বাসিন্দা মো. সুমেল হোসেন (৩৩) গত শনিবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।আবু সিদ্দিক আহমেদনেত্রকোনার পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু সিদ্দিক আহমেদ (৬৫) গত শনিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার বিকেলে প্রথমে খলিশাপুর উচ্চবিদ্যালয় ও পরে আগীয়া উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।মো. দেলোয়ার হোসেনফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ মো. দেলোয়ার হোসন (৫৮) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ভাই ও চার বোন রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর জানাজা শেষে তাঁকে কমলাপুর মাইটা কবরস্থানে দাফন করা হয়। ফরিদপুর অফিস।