শোক
লিয়াকত আলী খানবাংলাদেশ বিমানবাহিনীর সাবেক মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. লিয়াকত আলী খান (৪২) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।ওবায়দুল হকবাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাশাটি গ্রামের এ এফ এম ওবায়দুল হক (৭৫) গত রোববার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার রাজধানীর ইস্কাটন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।মোশাহিদ আলীমৌলভীবাজারের কুলাউড়া নিবাসী মোশাহিদ আলী গতকাল সোমবার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তিনি এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের মহাব্যবস্থাপক মোরশেদ আলমের বাবা। বিজ্ঞপ্তি