শোক
জাহিদুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার কাউন্সিলর জাহিদুল ইসলাম সিদ্দিকী (৪৮) গতকাল মঙ্গলবার সকালে হূদরোগে আক্রান্ত হয়ে নবগ্রাম গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি। মোসলেম উদ্দিন ঝালকাঠির নলছিটির বাসিন্দা মোসলেম উদ্দিন তালুকদার (৯০) সোমবার রাতে স্টেশন রোডের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁকে মল্লিকপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি নলছিটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস তালুকদারের বাবা। ঝালকাঠি প্রতিনিধি।মো. ছহির উদ্দীন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক কোরবান আলীর বাবা মো. ছহির উদ্দীন মোল্যা (৭৮) গত সোমবার কুশাডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জানাজা শেষে তাঁর লাশ মধ্যেরগাতী মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি।শচীন্দ্র লাল চাকমাখাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের হাচিনসনপুর গ্রামের বাসিন্দা শচীন্দ্র লাল চাকমা (৯২) গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তিনি খাগড়াছড়ি জেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্ব কল্যাণ চাকমার বাবা। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।জুলফিয়া আহমেদবিশিষ্ট সমাজ-সেবিকা জুলফিয়া আহমেদ নার্গিস (৬৩) গতকাল মঙ্গলবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ২৮ জানুয়ারি শুক্রবার বাদ আসর বনানী ডিওএইচএস মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। তিনি মরহুম ক্যাপ্টেন এস এ লস্করের মেয়ে ও কমোডর (অব.) ফখরুদ্দিন আহমেদের স্ত্রী। বিজ্ঞপ্তি।