শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিজুর রহমানকমিউনিস্ট পার্টির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড মিয়া আজিজুর রহমান লাবি (৭৮) গতকাল বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব জানাজা শেষে তাঁকে গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি।জীবন দে শ্যামলনেত্রকোনার সংস্কৃতিকর্মী, লেখক ও বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির শিক্ষাবিষয়ক কর্মকর্তা জীবন দে শ্যামল (৪০) গতকাল বুধবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রাতে ময়মনসিংহ শ্মশানঘাটে তাঁকে দাহ করা হয়। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।বেগম রওশন বানুঢাকা শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত এস এম মোশাররফ হোসেনের স্ত্রী বেগম রওশন বানু (৬৭) ২৪ জানুয়ারি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত মঙ্গলবার বাদ জোহর তাঁকে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়। আগামীকাল বাদ আসর তাঁর আত্মার মাগফিরাতের জন্য নিকুঞ্জ ডিআইটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।