শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুস সামাদপুরান ঢাকার সিদ্দিক বাজারের বাসিন্দা আবদুস সামাদ (৭৮) ২২ জানুয়ারি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লা-হি...রাজিউন)। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।এনায়েত তালুকদারঝালকাঠি শহরের ব্যবসায়ী এনায়েত তালুকদার (৫০) গত বুধবার রাতে স্টেশনরোডের নিজ বাসবভনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার স্টিমারঘাট জামে মসজিদ চত্বরে জানাজা শেষে তাঁকে পৌর কবরস্থানে দাফন করা হয়। ঝালকাঠি প্রতিনিধি।গাজী সুলতান আহমেদখুলনার বিশিষ্ট সমাজসেবক গাজী সুলতান আহমেদ (৮৫) গতকাল বৃহস্পতিবার পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তিনি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ফসিহ উদ্দীন মাহতাবের বাবা। বিজ্ঞপ্তি।ওমর হোসেন তালুকদারবাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সহসভাপতি ওমর হোসেন তালুকদার (৪৭) গত বুধবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার তাঁর প্রথম জানাজা পাহাড়তলী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র মাঠে এবং দ্বিতীয় জানাজা হালিশহর মালিকা মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পরে মালিকা মসজিদ কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।