শোক
আকতার হোসেনউল্লাপাড়া উপ-জেলার বড়পাঙ্গাসী গ্রামের মুক্তিযোদ্ধা আকতার হোসেন (৬৫) গতকাল শুক্রবার সকালে ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের কবরস্থানে দাফন করা হয়। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।গোলাম রহমানলক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি স্থানীয় দৈনিক মধুমালতী ও সাপ্তাহিক দামামা পত্রিকার প্রকাশক ও সম্পাদক গোলাম রহমান গত বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও তিন রেখে গেছেন। গতকাল বাদ জুমা শহরের প্রেসক্লাব মাঠে জানাজা শেষে শহরের শাঁখারীপাড়ার পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। লক্ষ্মীপুর প্রতিনিধি।মোফাজ্জল হোসেনবাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক আ শ ম মোফাজ্জল হোসেন (৬২) গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।হুসনুন নাহারসাহিত্যিক সৈয়দ মোতাহের হোসেন চৌধুরীর স্ত্রী বেগম হুসনুন নাহার (৯১) গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে নগরের মিসকিনশাহ কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।