শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল হালিম খানসোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. আবদুল হালিম খান (৭২) ২৭ জানুয়ারি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লা-হি...রাজিউন)। গত শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁর লাশ বলিয়াদীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর কুলখানি আগামীকাল সোমবার বাদ মাগরিব উত্তরার বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুর রশীদবিজেএমসির সা-বেক মহাব্যবস্থাপক আবদুর রশীদ (৬২) গতকাল শনিবার সকালে নারায়ণ-গঞ্জের দেওভোগের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ভাই ও দুই বোন রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁর লাশ নারায়ণগঞ্জের মাসদাইর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।বছির উদ্দিনমুক্তিযোদ্ধা ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুর গ্রামের বাসিন্দা বছির উদ্দিন (৫৬) গতকাল শনিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে তাঁর লাশ গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।রাম শংকর সরকারনেত্রকোনা জেলা শহরের শিক্ষাবিদ অ্যাডভোকেট রাম শংকর সরকার (৮৯) গত শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ওই দিন সন্ধ্যায় স্থানীয় শ্মশানঘাটে তাঁর শব দাহ করা হয়। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।সারোয়ার আহমেদদিনাজপুরের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রয়াত বেলাল উদ্দিন আহমেদের ছেলে, উত্তরা ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সারোয়ার আহমেদ (হিরু) গতকাল শনিবার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। আগামীকাল সোমবার মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।ফিরোজ দস্তগীরভাষাসৈনিক কমরেড ওবায়েদুর রহমান ফিরোজ দস্তগীর (৮৫) গত ২৪ জানুয়ারি ময়মনসিংহ শহরের আকুয়া মাদ্রাসা কোয়ার্টারের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। গত মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে তাঁর লাশ শহরের মাদ্রাসা এলাকার কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।