শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদশা বেপারীবরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারের ব্যবসায়ী মো. বাদশা বেপারী (৬০) গতকাল রোববার হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল জানাজা শেষে মধ্য শিহিপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি দুই স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।অঞ্জন কুমার সাহানেত্রকোনা মহাশ্মশান সংরক্ষণ কমিটির সভাপতি ও জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক অঞ্জন কুমার সাহা (৭০) গতকাল রোববার সকালে জেলা শহরের পাটপট্টি এলাকার নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকেলে স্থানীয় মহাশ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি। তাফাজ্জল হোসেনচাঁদপুরের মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাফাজ্জল হোসেন (৭০) গতকাল রোববার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর উপজেলার বেগমপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি।মতিয়র রহমানজয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ মতিয়র রহমান (৭০) গত শনিবার কৃষ্ণনগর গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার সকালে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কালাই (জয়পুরহাট) প্রতিনিধি।