শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমজেদ হোসেনমুক্তিযোদ্ধা ও বগুড়ার আদমদীঘির মুরাদপুর গ্রামের শিক্ষক তোমজেদ হোসেন (৫৬) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গত রোববার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।আবদুল মান্নানমুক্তিযোদ্ধা ও সাবেক উপসচিব মো. আবদুল মান্নান (৭০) গত শনিবার রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে...রাজিউন)। গত রোববার বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নরিংপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।মোমেনা খাতুননীলফামারীর জলঢাকা পৌর এলাকার কাজীরহাট গ্রামের বাসিন্দা মোমেনা খাতুন (৭০) গত রোববার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি নীলফামারী জলঢাকা উপজেলা যুবলীগের সভাপতি আবদুল ওয়াহেদ বাহাদুরের মা। নীলফামারী প্রতিনিধি।