শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুচ্ছাফা তালুকদারবিশিষ্ট আইনজীবী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নুরুচ্ছাফা তালুকদার (৮১) গতকাল বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় তাঁর মরদেহ চট্টগ্রাম কোর্ট বিল্ডিং ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। গতকাল বেলা ১১টা ৪৫ মিনিটে ধানমন্ডির বাসভবনে প্রথম ও বাদ আসর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টায় লালদিঘীর ময়দানে তৃতীয় জানাজা, এরপর রাঙ্গুনিয়া কলেজ মাঠে চতুর্থ এবং সুখবিলাস হাইস্কুল মাঠে পঞ্চম জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের বাবা। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।আবুল হাসেম খানরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আবুল হাসেম খান (৭০) গতকাল বুধবার সকালে উপজেলার উজানচর ইউনিয়নের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।আব্দুল ওয়াহেদ খানঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষক আব্দুল ওয়াহেদ খান গত রাতে রাজধানীর উত্তরার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন মেয়ে, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ আসর বনানী জামে মসজিদে জানাজা শেষে মরহুমের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।রেখা দেবীনীলফামারীর সৈয়দপুরের বাসিন্দা রেখা দেবী (৩৬) গতকাল বুধবার সিরাজগঞ্জের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্বামী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল রাতেই সৈয়দপুরের কেন্দ্রীয় শ্মশানঘাটে তাঁর শব দাহ করা হয়। তিনি দৈনিক জনতার সৈয়দপুর প্রতিনিধি নিজু কুমার আগরওয়ালের স্ত্রী। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।