শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতেখার আলম বাংলাদেশ সেনাবা-হিনীর ক্যাপ্টেন ইফতেখার আলম মুন্না জাতিসংঘ শান্তিমিশনে কর্তব্য-রত অবস্থায় সুদানে গত ৩০ জানুয়ারি শাহাদতবরণ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ক্যাপ্টেন ইফতেখার বরিশালের জানে আলম বাহাদুর ও বেগম দৌলত জাহান সেরনিয়াবাতের বড় ছেলে। আজ শুক্রবার রাতে তাঁর মৃতদেহ ঢাকায় পৌঁছাবে। কাল শনিবার সকাল ১০টায় ঢাকা সেনানিবাসে চপার্স ডেনে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের সব আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীকে জানাজায় অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আছাদ উল্যাহ ফারুকফেনী সদর হাসপাতালের সাবেক জ্যেষ্ঠ সার্জারি পরামর্শক আছাদ উল্যাহ ফারুক (৬২) গতকাল বৃহস্পতিবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে ফেনীর মিজান ময়দানে প্রথম ও পরে ছাগলনাইয়ার কাশিপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ফেনী।আহাম্মদ উল্যা মিয়ালক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর গ্রামের বাসিন্দা, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ আহাম্মদ উল্যা মিয়া (৮০) গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। লক্ষ্মীপুর প্রতিনিধি।