শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নসু মিয়া
বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মো. নসু মিয়া (৮২) গত বুধবার রাতে খুলনার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ গার্মেন্টস এবং দর্জি শ্রমিক ফেডারেশনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।