শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনুছ আলীরাজশাহীর বাগমারার গণিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মুক্তিযোদ্ধা ইউনুছ আলী (৬৮) গতকাল শুক্রবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেল চারটায় জানাজা শেষে তাহিরএকডালা গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।এস এম আলালফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা এস এম আলাল হোসেন (৬০) গত মঙ্গলবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে তাঁর ডুমাইন গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ডুমাইন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ফরিদপুর অফিস।