শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুল ইসলামমুক্তিযোদ্ধা ও রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম (৭৫) গত শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল শনিবার দুপুরে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।জয়তুন্নেসাপটুয়াখালীর কলাপাড়া উপজেলার দেবপুর গ্রামের বাসিন্দা জয়তুন্নেছা (৮৫) গত শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে। তিনি দৈনিক যুগান্তর-এর নবাবগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলামের মা। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।