শোক
মো. আয়জদ্দিন মিয়াপটুয়াখালীর গলাচিপা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আয়জদ্দিন মিয়া (৭৮) গতকাল রোববার গলাচিপা পৌরসভার ভিআইপি রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আজ সোমবার সকাল নয়টায় গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টায় গলাচিপার নলুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে নলুয়াবাগী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।কামরুন্নাহার চৌধুরীদৈনিক আজকালের খবর-এর নেত্রকোনা জেলা সংবাদদাতা সুজাদুল ইসলাম ফারাসের মা কামরুন্নাহার চৌধুরী (৬০) গত শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার বিকেলে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।শহিদুর রহমান খানবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শহিদুর রহমান খান (৬৫) গত ৫ ফেব্রুয়ারি নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না... লিল্লাহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি। রাশেদা খাতুনসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রথম আলো বন্ধুসভার সদস্য রাশেদা খাতুন (২২) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার সকালে জানাজা শেষে তাঁকে উপজেলার ধানগড়া ইউনিয়নের বুলাকিপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।