শোক
মোহাম্মদ গিয়াসুদ্দীনসাবেক যুগ্ম সচিব ও নোয়াখালীর ঘাটলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ গিয়াসুদ্দীন (৭০) গত ৬ ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। ১১ ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসর মরহুমের পরীবাগের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।আজমল কবিরকর কমিশনার মো. আজমল কবির (৫০) হূদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় গত সোমবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের (ঢাকা) সদস্য ছিলেন। তিনি বৃদ্ধ মা, স্ত্রী, তিন সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় সেগুনবাগিচার সরকারি দ্বিতীয় ১২তলা ভবন প্রাঙ্গণে প্রথম এবং বেলা ১১টায় বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি। জাকারিয়া হোসেনফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের হাজিডাঙ্গী কওমি ইসলামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক মো. জাকারিয়া হোসেন (৩০) সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে নগরকান্দা কবরস্থানে দাফন করা হয়। ফরিদপুর অফিস।