শোক
সাহেদা মতি কাদেরসাহেদা মতি কাদের গত ৯ ফেব্রুয়ারি রাতে ঢাকার শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর নামাজে জানাজা আজ শুক্রবার বাদ জুমা আগারগাঁওয়ের তালতলা মসজিদে অনুষ্ঠিত হবে। সাহেদা প্রয়াত এ এইচ এম কাদেরের স্ত্রী। তিনি একমাত্র মেয়ে সাংবাদিক রাহাত ফাহমিদা মুস্তাফা এবং জামাতা বিবিসি বাংলার প্রধান সাবির মুস্তাফাসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমার কুলখানি কাল শনিবার বাদ আসর শ্যামলীর শ্যামলীবাগের ২ নম্বর রোডের ৯/৪ নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।আলী আকবরময়মনসিংহের নান্দাইল উপজেলা এলাকার সংবাদপত্র পরিবেশক আবুল হাশেমের শ্বশুর আলী আকবর (৯৫) বার্ধক্যজনিত কারণে গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে চণ্ডীপাশা ইউনিয়নের কুরাটি গ্রামের (বৈটাখালী) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।বলাই ভট্টাচার্যমৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কমিশনার, মুক্তিযোদ্ধা বলাই ভট্টাচার্য (৮০) গতকাল বৃহস্পতিবার শ্রীমঙ্গলের পূর্বাশা আবাসিক এলাকায় তাঁর বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেছেন। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। বিকেল সাড়ে তিনটায় পৌর শ্মশানঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি। নুরুল ইসলাম সরকারকুমিল্লার মুরাদনগর উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম সরকার (৮৭) গত বুধবার রাতে উপজেলার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি হুমায়ুন কবিরের বাবা। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।