শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসফ উদ-দৌলাদৈনিক ইত্তেফাক-এর সাবেক বার্তা ও কার্যনির্বাহী সম্পাদক মুহম্মদ আসফ উদ-দৌলা রেজার ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে আজ বনশ্রী, রামপুরায় কোরআন খতম ও দোওয়া মাহফিল, মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে বিশেষ মোনাজাত এবং সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ প্রেসক্লাবে, সন্ধ্যা ছয়টায় শেরপুর প্রেসক্লাবে ও সন্ধ্যায় সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাদ আসর মরহুমের সমাধিস্থলসংলগ্ন ধনকুন্ডি ‘মানিক-মঞ্জিল’ জামে মসজিদ এবং সিরাজগঞ্জের ‘বাণীকুঞ্জে’ সৈয়দ ইসমাইল হোসেন শিরাজীর মাজার চত্বরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার চান্দাইকোনা হাইস্কুলে ও সীমাবাড়ী ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।এস এম গাজীউর রহমানসিরাজগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তিযোদ্ধা এস এম গাজীউর রহমান (৬৫) গত শনিবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ।রাখাল চন্দ্র দেবান্দরবানের সংবাদপত্রের এজেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী রাখাল চন্দ্র দের মা শান্তি বালা দে (৮০) গত শনিবার ভোরে পরলোকগমন করেছেন। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার চট্টগ্রামের পটিয়া উপজেলার নিজ গ্রাম আলারামপুরে তাঁর মরদেহের সৎকার করা হয়েছে। বান্দরবান প্রতিনিধি।আবদুর রফিকসিরাজগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রফিক মিয়া ১ ফেব্রুয়ারি হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ২১ ফেব্রুয়ারি পূর্ব আদালত পাড়ার বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনদের উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।