শোক
এ বি এম ইউছুফ
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র এ বি এম ইউছুফ (৭০) গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ শনিবার বেলা ১১টায় চৌমুহনী সরকারি এস এ কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। নোয়াখালী অফিস
হাসিনা বেগম
পিরোজপুর-২ আসনের সাংসদ শাহ আলমের স্ত্রী হাসিনা বেগম (৫৮) গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ঢাকা ও পিরোজপুরের স্বরূপকাঠিতে তিন দফা জানাজা শেষে গতকাল শুক্রবার তাঁর মরদেহ সোহাগদল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পিরোজপুর প্রতিনিধি।
হনুফা বেগম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলমের বড় বোন হনুফা বেগম (৬৪) গত বৃহস্পতিবাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।