শোক
সালেহা ওসমানবিশিষ্ট কথাসা-হিত্যিক শওকত ওসমানের স্ত্রী এবং বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের মা সালেহা ওসমান (৮৬) গত রোববার নিজ বাসভবন রাজধানীর সেগুনবাগিচার কনকর্ড টাওয়ারে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। ১৮ ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসর ৫, সেগুনবাগিচার কনকর্ড টাওয়ারে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।নিভা রানী মজুমদারমুন্সিগঞ্জের মির-কাদিম পৌরসভার বাসিন্দা নিভা রানী মজুমদার গত ১ ফেব্রুয়ারি পরলোকগমন করেছেন। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। নিভা রানী প্রয়াত মুক্তিযোদ্ধা সুকুমার মজুমদারের স্ত্রী। আগামী ৩ মার্চ তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।সাফিয়া খাতুনঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এনামুর রেজা দিপুর মা সাফিয়া খাতুন (৭৫) গতকাল সোমবার সকালে ঢাকার কমফোর্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না...লিল্লাহি রাজিউন)। তিনি আট ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব মরহুমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের তালতলা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি