শোক
খাদেমুল ইসলাম ভূঁইয়াকৃষি সম্প্রসারণ বিভাগের অবস-রপ্রাপ্ত কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া শহরের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. খাদেমুল ইসলাম ভূঁইয়া (৭২) গত বুধবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিন জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।আশরাফ আলী খানঝালকাঠির নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান (৮৮) গত বুধবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্না ইন্না লিল্লাহি...রাজিউন। তিনি দুই ছেলে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা শোক প্রকাশ করেছেন। ঝালকাঠি প্রতিনিধি।মো. মুলকুতুর রহমানবিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সোনালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম উত্তর প্রিন্সিপাল অফিসের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো. মুলকুতুর রহমান (৫৭) হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বুধবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোনালী ব্যাংক অফিসার্স কোয়ার্টারে প্রথম জানাজা এবং রামগড়ে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ইয়ার আহমেদ মিয়াজীঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ক্যাফেটেরিয়ার কর্মচারী ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মিয়াজীর বড় ভাই ইয়ার আহমেদ মিয়াজী (৫৮) গত বুধবার ভোরে চৌদ্দগ্রাম পৌরসভাধীন চাঁন্দিশ করা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও পাঁচ ছেলে রেখে যান। বুধবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।আবদুল লতিফ সাপিবিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষক আবদুল লতিফ সাপি (৭০) গত মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। পরদিন বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। পঞ্চগড় প্রতিনিধি।