শোক
মুক্তিযোদ্ধা আহমেদুর রহমানভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা মাওলানা আহমেদুর রহমান আজমী (৮৭) গত বৃহস্পতিবার মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের দেওখালী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়েছে। তিনি কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি শোক প্রকাশ করেছে। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনমুক্তিযোদ্ধা ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিতপুরের বাসিন্দা নাজিম উদ্দিন (৬০) গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।