শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ জহিরুল ইসলামআবুজর গিফারী কলেজের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাবেক সভাপতি এ কে এম জহিরুল ইসলাম (৭০) গত শুক্রবার রাতে রাজধানীর একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল তাঁর মরদেহ আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সাফিয়া বেগমপটুয়াখালী থেকে প্রকাশিত দৈনিক তেঁতুলিয়া পত্রিকার সম্পাদক আলমগীর হোসেনের মা সাফিয়া বেগম (৮৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার রাতে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার শহরের পৌর গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। পটুয়াখালী অফিস।বাবলু সরকারসিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবলু সরকার (৪৮) গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ধানগড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।