শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাবেয়া খাতুনব্যবসায়ী মরহুম বকেত জামাল পাটোয়ারীর স্ত্রী রাবেয়া খাতুন গত ১২ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে রংপুরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না...লিল্লাহি রাজিউন)। ওই দিন বাদ আসর জানাজা শেষে লালমনিরহাট পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি ছেলে ও মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারী ও ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের ভাইস প্রেসিডেন্ট বদরুল হক পাটোয়ারীর মা। বিজ্ঞপ্তি।প্রদীপ চক্রবর্ত্তীজ্যোতিষরত্ন শ্রী প্রদীপ চক্রবর্ত্তী (৫৭) গত ১১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ঢাকার মনোয়ারা হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি বহু আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।ওয়াহিদ মো. হান্নানন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের আইন ও আদায় বিভাগের আইন কর্মকর্তা ওয়াহিদ মো. হান্নান (৩৫) শনিবার দুপুরে চট্টগ্রামের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না...লিল্লাহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ন্যাশনাল ব্যাংক পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।