শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতাউর রহমানধর্ম মন্ত্রণালয়ের সাবেক সচিব মুহম্মদ আতাউর রহমান (৬০) গতকাল সোমবার বিকেলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বাদ এশা রাজধানীর মিরপুরে কুয়েতি জামে মসজিদে তাঁর প্রথম জানাজা হয়। গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে আজ মঙ্গলবার বাদ ফজর দ্বিতীয় জানাজা হবে। তাঁর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।কবির আহমেদজনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক চট্টগ্রামের হাটহাজারীর পশ্চিম কুইয়াশের কবির আহমেদ (৭১) গত রোববার ভোরে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। রোববার বাদ জোহর ঢাকার ধানমন্ডি জামে মসজিদে তাঁর প্রথম জানাজা হয়। আজ মঙ্গলবার বাদ জোহর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় এবং বাদ আসর পশ্চিম কুয়াইশ গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামশিবুপদ দত্তসিআরসি টেক্সটা-ইল মিলস লিমিটেডের চে-য়ারম্যান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শিবু-পদ দত্ত (৫৭) গত শনিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার চট্টগ্রামের বোয়ালখালীর বাড়িতে তাঁর শেষকৃত্য হয়। তাঁর মৃত্যুতে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে। নিজস্ব প্রতিবেদকগৌরী রানী সেনমিরপুর কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের ভূতপূর্ব অধ্যক্ষ স্বর্গীয় বিধুভূষণ সেনের স্ত্রী গৌরী রানী সেন (৮২) ১৯ ফেব্রুয়ারি পরলোকগমন করেছেন। তিনি দুই ছেলেসহ আত্মীয়স্বজন ও বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। আগামী ৩ মার্চ ঢাকেশ্বরী মন্দিরে তাঁর পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।