শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসমান গণি সরদারচাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. খোরশেদ আলম সরদারের বাবা সমাজসেবক ওসমান গণি সরদার (৯৫) গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর নিজ গ্রাম পৌরসভার উত্তর ছেংগারচর চান সদরদারকান্দি রোস্তম মার্কেট মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি।মৃত্যুবার্ষিকীবেগম আশরাফুন্নেছামুক্তিযোদ্ধা জননী বেগম আশরা-ফুন্নেছার ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ বাদ আসর মরহুমার গ্রামের বাড়ি নেত্রকোনার শ্যামগঞ্জ ‘কাজলা’ গ্রামে এবং ঢাকায় তাঁর সন্তানের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি মুক্তিযোদ্ধা শহীদ কর্নেল আবু তাহের, সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হেসেনের মা। বিজ্ঞপ্তি।এ এম আতাউল হকমুক্তিযোদ্ধা ও বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট এ এম আতাউল হকের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ ফেব্রুয়ারি। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের বিনীত অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ১৯৭২ সালের এপ্রিল মাস পর্যন্ত তিনি নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বও পালন করেন। ১৯৭৭ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি ঢাকা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। বিজ্ঞপ্তি।