শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল কাশেমপিডব্লিউডি’র সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম (৭৭) গত শনি-বার রাজধানীর ইউনাইটেড হাস-পাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। নরসিংদীর রায়পুরায় জানাজা শেষে গত রোববার তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর কুলখানি আগামীকাল ২৫ ফেব্রুয়ারি শুক্রবার। বিজ্ঞপ্তি। মাহমুদ হোসেন মিলুডা. মাহমুদ হোসেন মিলু (৫০) গত রোববার হূদরোগে আক্রান্ত হয়ে বারিধারায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি মা, স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও পাঁচ বোন রেখে গেছেন। কাল শুক্রবার বাদ জুমা গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তিনি মরহুম প্রকৌশলী মোজাম্মেল হোসেনের ছেলে বিজ্ঞপ্তি।মুহাম্মদ মুহিব্্বুল্লাহঢাকার সরকারি ল্যাবরেটরি উচ্চ-বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ মুহিব্্বুল্লাহ (৮২) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গত মঙ্গলবার জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের কুলখানি আগামীকাল ২৫ ফেব্রুয়ারি। তিনি দীর্ঘ ৪৩ বছর শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। তিনি ১৯৯৩ সালে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।