শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহাব উদ্দিন আহমেদকিশোরগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক শিক্ষক ও সমাজসেবক মো. শাহাব উদ্দিন আহমেদ (৮৫) গতকাল বৃহস্পতিবার ভোররাতে শহরের চরশোলাকিয়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে ও পাঁচ ছেলে রেখে গেছেন। গতকাল বাদ আসর ঐতিহাসিক শহীদী মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ শোলাকিয়া নুরানী গোরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।শাহেদ নোমানঢাকা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহেদ নোমান (৬২) গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ শুক্রবার বাদ জুমা ধানমন্ডির ৭ নম্বর রোডে বায়তুল আমান মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।