শোক
জহুরা খাতুনপ্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রতিনিধি বদর উদ্দিনের বড় চাচি উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা জহুরা খাতুন (১০০) গতকাল শুক্রবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। আহমদ হাসানঅলিয়ে কামেল হালিশহর দরবারের খলিফা আহমদ হাসান (১০৬) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্নাপাড়ার নিজ গ্রামে গতকাল শুক্রবার ভোরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আনোয়ারার আপামর মানুষের প্রাণপ্রিয় আহমদ হাসানের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে হাজারও ভক্ত-অনুরাগী তাঁর বাড়িতে ভিড় করতে থাকেন। আসরের নামাজের পর পারকি সৈকতে তাঁর জানাজা হয়। এতে লক্ষাধিক মানুষ শরিক হন। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।