শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী হোসেনঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রবীণ সদস্য, সদরঘাট ২ নম্বর কেন্দ্রের সুপারভাইজার ও সুপারভাইজার সমিতির পরিচালক মো. আলী হোসেন (৬৮) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।ফাতেমা আক্তারপ্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মরহুম এ কে এম মমিনুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার (৭২) দীর্ঘ রোগভোগের পর গতকাল সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্তানে দাফন করা হয়েছে। তাঁর বড় ছেলে মতিউল হাসান আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক। বিজ্ঞপ্তি।