শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজলুর রশিদ খানবাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এম বজলুর রশিদ খান (৬৭) গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি...রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামীকাল শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে মরহুমের গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হবে। আগামী রোববার বাদ আসর ঢাকার মিরপুরের নিজ বাসভবনে (বাড়ি, কে-১০, বর্ধিত পল্লবী, মিরপুর) বাদ আসর তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। হারুনুর রশীদঢাকা জেলার ধামরাই রোয়াইল উচ্চবিদ্যালয় ও জামালউদ্দিন হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মো. হারুনুর রশীদ (৭৫) গতকাল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আগামী সোমবার ধামরাইয়ের মলঘাটের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।