শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদশা হাওলাদারবরিশালের গৌর-নদী উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাদশা হাওলাদার (৭০) গত বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধিসৈয়দা সুরাইয়া জাহানপল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক এ কে এম আজিজুল হক চৌধুরীর স্ত্রী সৈয়দা সুরাইয়া জাহান (৬১) ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে রেখে গেছেন। আগামী সোমবার বাদ আসর পুরানা পল্টনের নিজ বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।