শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নেহাংসুভূষণ পালনোয়াখালী পৌর-সভার কাউন্সিলর স্নেহাংসুভূষণ পাল (৬৫) গতকাল শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রাতে শহরের সোনাপুর শ্মশানে তাঁর শব দাহ হয়। নোয়াখালী অফিস।আবদুল করিমনাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা মো. আবদুল করিম (৬৫) গত শুক্রবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে বালিতিতা ইসলামপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি দৈনিক সংগ্রাম-এর লালপুর সংবাদদাতা এম আর নাসিমের বাবা। লালপুর (নাটোর) প্রতিনিধি।রফিকুল ইসলামসাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৬৪) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁর মরদেহ কলারোয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি সাবেক সাংসদ হাবিবুল ইসলামের বড় ভাই। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।আজিজুল হক চৌধুরীপল্লী উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক এ কে এম আজিজুল হক চৌধুরী ক্যানসারে আক্রান্ত হয়ে গত শুক্রবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাল সোমবার মরহুমের নয়াপল্টনের বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। সব আত্মীয়স্বজনকে এতে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।বিজয় বণিকনোয়াখালীর সেনবাগ বাজারের ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বিজয় বণিক (৫৮) গতকাল শনিবার ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে উপজেলার পারিবারিক শ্মশানে তাঁর শব দাহ করা হয়। নোয়াখালী অফিস।