শোক
সিরাজুল ইসলামমুক্তিযোদ্ধা ও সাবেক সচিব মো. সিরাজুল ইসলাম গত শনিবার সিঙ্গাপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। আজ সোমবার বাদ জোহর নরসিংদীর মনোহরদী থানার কৃষ্ণপুরে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।মালা চৌধুরীবাংলাদেশ বেতার ও টেলিভিশনের নাট্যশিল্পী অধ্যাপক মালা চৌধুরী (৬৬) গত শনিবার ভারতের কলকাতার একটি নার্সিং হোমে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি দুই মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।বদিউজ্জামান খন্দকারবিশিষ্ট ব্যবসায়ী বদিউজ্জামান খন্দকার গত শনিবার রাজ-ধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তিনি ব্যাংক এশিয়ার পরিচালক নাফিস খন্দকারের বাবা। বিজ্ঞপ্তি।