শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ নুরুন্নবীস্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরি-চালক অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী (৭৩) গতকাল সোমবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। চট্টগ্রামের মিরসরাইয়ে আজ মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।শহিদুজ্জমানময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শহিদুজ্জমান (৫৬) গত শনিবার হূদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত রোববার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঈশ্বরগঞ্জ প্রতিনিধি।জিকরুল হক সরদাররংপুরের বদরগঞ্জ উপজেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিকরুল হক সরদার (৫৪) গতকাল সোমবার হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বদরগঞ্জ প্রতিনিধি।