শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসমান আলীরাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ ওসমান আলী (৮২) গত সোমবার উপজেলার দরগামাড়িয়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাদশা (৬০) গত সোমবার পিরোজপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও হূদেরাগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জানাজা শেষে তাঁর লাশ পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। পিরোজপুর প্রতিনিধি।রেজাউল করিম মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম (৬৬) গতকাল মঙ্গলবার ঢাকার বনশ্রীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন। তিনি ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী গ্রামে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। নীলফামারী প্রতিনিধি।নূরুল ইসলামমৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই গ্রামের আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য নূরুল ইসলাম ফয়েজ (৩৯) গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটের একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, দুই ভাই, তিন বোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা আজ বুধবার বেলা ১১টায় স্থানীয় বড় মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।